ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
মৃত্যুর ৪ বছর পর খালাস পেলেন বিএনপির সাবেক নেতা
মৃত্যুর চার বছর পর দুর্নীতির মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামাল।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ২৭ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বরিশালের তৎকালীন জেলা ও দায়রা জজ আদালত ২০১৯ সালের ৯ নভেম্বর কামালসহ পাঁচজনকে ৭ বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা করেন। সেই রায়ের পর তিনি প্রায় আট মাস কারাগারে ছিলেন।
বুধবার (২৩ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. সোহরাওয়ার্দীর একক বেঞ্চ মামলার রায় ঘোষণা করেন। এতে আহসান হাবিব কামালসহ পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়। পাশাপাশি কামালের জামিনের জন্য সরকারি কোষাগারে জমা দেওয়া ৫০ লাখ টাকা তার পরিবারকে ফেরত দেওয়ার নির্দেশ দেন আদালত।
ঘটনার সূত্রপাত ১৯৯৫ সালে বিসিসির মেয়র থাকাকালে একটি প্রকল্পের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ থেকে। ২০০৯ সালে এ ঘটনায় কামালসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুদক। তবে মামলায় টাকা উত্তোলনের জন্য দায়ী মুখ্য নির্বাহী কর্মকর্তাকে আসামি করা হয়নি।
কামালের পক্ষের আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী জানান, মামলার তদন্তে দুর্নীতির প্রমাণ দেখানোর দাবি করলেও যিনি তদন্ত করেছেন সেই প্রকৌশলী উচ্চ আদালতে সাক্ষ্য দিতে হাজির হননি। এ ছাড়া সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণে আদালত কারো বিরুদ্ধে অপরাধের সত্যতা খুঁজে পাননি।
উল্লেখ্য, হাইকোর্টে আপিলের প্রেক্ষিতে ৫০ লাখ টাকা জামিন দিয়ে কামাল কারামুক্ত হন। তবে মুক্তি পেতে তার তিন মাসের বেশি সময় লেগে যায়। এরপর ২০২১ সালের ৩০ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)