ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের সঙ্গে চূড়ান্ত আলোচনার তারিখ দিল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র সরকারের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ‘ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ’ (ইউএসটিআর) বাংলাদেশকে তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের শুল্ক আলোচনায় অংশ নিতে আগামী ২৯ জুলাই ওয়াশিংটন ডিসিতে আমন্ত্রণ জানিয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, বাংলাদেশ এর আগে ২২ জুলাই ইউএসটিআর বরাবর নিজের অবস্থানপত্র পাঠায় এবং ২৬ জুলাই আলোচনা শুরুর প্রস্তাব দেয়। তবে ইউএসটিআর ২৯ জুলাইকে চূড়ান্ত দিন হিসেবে নির্ধারণ করেছে। ওই দিন ইউএসটিআর-এর কার্যালয়ে এই আলোচনা শুরু হবে।
আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। প্রয়োজনে প্রতিনিধি দল ২৭ জুলাই যুক্তরাষ্ট্রে রওনা দেবে। যদিও আলোচনা ভার্চুয়ালি হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানান সচিব।
তিনি আরও জানান, আলোচনায় অংশ নেবে না বেসরকারি খাতের কেউ। তবে কিছু রপ্তানিকারক পর্যবেক্ষক হিসেবে প্রতিনিধি দলের সঙ্গে থাকতে পারেন।
মাহবুবুর রহমান আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ৩৫ শতাংশ শুল্ক হার কমাতে পারে। কারণ যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জাপানের জন্য ১৫ শতাংশ, ইন্দোনেশিয়ার জন্য ১৯ শতাংশ, ভিয়েতনামের জন্য ২০ শতাংশ এবং ফিলিপাইনের জন্য ১৯ শতাংশ হারে শুল্ক নির্ধারণ করেছে।
সচিব আরও জানান, এখন পর্যন্ত ইউএসটিআর-এর সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগিয়েছে। বাংলাদেশ উল্লেখযোগ্য শুল্ক ছাড় পেতে পারে বলে তিনি আশাবাদী।
উল্লেখ্য, বাংলাদেশ এরই মধ্যে মার্কিন তুলা, গম, এলএনজি, বিমান এবং বিভিন্ন কৃষিপণ্য শুল্কমুক্ত আমদানির প্রস্তাব দিয়েছে। এর অংশ হিসেবে ২০ জুলাই যুক্তরাষ্ট্রের গম সরবরাহকারীদের সঙ্গে ৭ লাখ টন গম আমদানির একটি চুক্তিও স্বাক্ষর করেছে সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক