ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
৩৫% শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রে চূড়ান্ত অবস্থানপত্র পাঠাল বাংলাদেশ
ট্রাম্প প্রশাসনের ৩৫ শতাংশ শুল্ক কমানোর জন্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরে (ইউএসটিআর) বাংলাদেশের চূড়ান্ত অবস্থানপত্র পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (২২ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয় এই অবস্থানপত্র পাঠায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরে (ইউএসটিআর)।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আইন মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের মতামতের ভিত্তিতে অবস্থানপত্রটি চূড়ান্ত করা হয়। একইসঙ্গে ২৬ ও ২৭ জুলাই ওয়াশিংটনে তৃতীয় দফার বৈঠকের জন্য ইউএসটিআরের কাছে সময় চাওয়া হয়েছে। উভয় তথ্যই ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে বলে জানা গেছে। অবস্থানপত্রে বাণিজ্য ঘাটতি কমানো, শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ-সহ নানা অগ্রাধিকারের বিষয় তুলে ধরা হয়েছে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, আমরা অবস্থানপত্রের সঙ্গে বৈঠকের জন্য সময়ও প্রস্তাব করেছি। আলোচনা হলে তা বাংলাদেশের জন্য ইতিবাচক সুযোগ হবে। এখন শুধু ইউএসটিআরের সাড়া পাওয়ার অপেক্ষা।
চূড়ান্ত অবস্থানপত্র প্রস্তুত করতে সোমবার একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়, যা বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আহ্বান করেন। বৈঠকে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, ইউএসটিআর থেকে সোমবার পাঠানো এক চিঠিতে জানানো হয়, ব্যস্ততার কারণে তারা আপাতত সময় দিতে পারছে না। তারা বাংলাদেশকে একটি প্রস্তাবিত সময়সূচি জানাতে অনুরোধ করেছে।
জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, আমরা আশা করছি শিগগির ওয়াশিংটনের ডাক পাব এবং সেখানে গিয়ে তৃতীয় দফার আলোচনা শুরু করব। এ দফার আলোচনা শেষে দেশের স্বার্থের বিষয়গুলো যুক্তরাষ্ট্র থেকে আদায় করার ব্যাপারে আশাবাদী বলেও জানান বাণিজ্য উপদেষ্টা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই