ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
যুক্তরাজ্যের সঙ্গে ঐতিহাসিক চুক্তি
বিনা শুল্কে পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত
দীর্ঘ প্রায় তিন বছর আলোচনার পর অবশেষে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ভারত ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাজ্য সফর উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপস্থিতিতে এই চুক্তি সই হয়।
এই চুক্তির ফলে উভয় দেশের মধ্যে বার্ষিক ৩৪ বিলিয়ন ডলার পর্যন্ত বাণিজ্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
চুক্তিতে কী সুবিধা পাচ্ছে ভারত?
তৈরি পোশাক, হোম টেক্সটাইল, পাদুকা:ভারত যুক্তরাজ্যে বিনাশুল্কে এসব পণ্য রপ্তানির সুযোগ পেয়েছে। আগে এসব পণ্যের উপর ৮-১২ শতাংশ শুল্ক ছিল, যা এখন থেকে বাতিল হবে। এতে তিরুপুর, সুরাট, লুধিয়ানা অঞ্চলের রপ্তানিকারকরা সরাসরি উপকৃত হবেন।
সোনা-হীরার গহনা ও চামড়াজাত পণ্য:এগুলোও শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে যুক্তরাজ্যে। এতে ছোট উদ্যোক্তা থেকে শুরু করে বড় ব্র্যান্ডগুলোর রপ্তানি বাড়বে।
খাদ্য ও কৃষিপণ্য:বাসমতী চাল, চিংড়ি, চা, মশলা (হলুদ, গোলমরিচ, এলাচ), আমের পাল্প, আচার, ডাল এবং সামুদ্রিক মাছের মতো পণ্যে ২০ শতাংশ পর্যন্ত শুল্ক কমে শূন্যে নামবে। এর ফলে ভারতীয় কৃষক ও জেলেরা নতুন বাজার সুবিধা পাবেন।
জানা গেছে, ৯৯ শতাংশ ভারতীয় পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিচ্ছে যুক্তরাজ্য, যা দুই দেশের মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রায় সবটাই কভার করবে।
ভারতের জন্য এটি কোনো উন্নত দেশের সঙ্গে এক দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি।
যুক্তরাজ্যের জন্য এটি ব্রেক্সিট-পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিগুলোর একটি।
এই চুক্তি শুধু দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককেই শক্তিশালী করবে না বরং ভারতীয় পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়িয়ে দেবে যুক্তরাজ্যের বাজারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ