ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নতুন করে যে ক্ষমতা চাইল ইসি
সারা বছরজুড়ে ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার ক্ষমতা চেয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) আঞ্চলিক কর্মকর্তারা। বর্তমানে শুধুমাত্র ভোটার তালিকা হালনাগাদের সময় এই কাজ করা যায়।
সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এ প্রস্তাব উত্থাপন করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। তার এ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন খুলনা, ফরিদপুর ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারাও।
সভায় দেলোয়ার হোসেন বলেন, “বর্তমানে কেবলমাত্র ভোটার তালিকা হালনাগাদের সময় মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়। কিন্তু এই কাজ বছরজুড়ে চালু রাখা জরুরি, যাতে ভোটার তালিকা আরও নির্ভুল ও হালনাগাদ থাকে।”
এজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুমোদন নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারির মাধ্যমে সারা বছরব্যাপী এই কার্যক্রম চালুর পরামর্শ দেওয়া হয়। সংশ্লিষ্টরা প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল