ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিদেশি পর্যবেক্ষকদের জন্য ইসির নতুন নীতিমালা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৩ জুলাই) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, নতুন এ নীতিমালা কার্যকর হওয়ায় ২০২৩ সালের পুরোনো নীতিমালা বাতিল করা হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, বিদেশি পর্যবেক্ষকদের জন্য আবেদন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩০ দিন। ইসির ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহীরা ই-মেইল বা ফ্যাক্সের মাধ্যমে আবেদন পাঠাতে পারবেন। চাইলে তারা বাংলাদেশে অবস্থিত নিজ নিজ দূতাবাসের মাধ্যমেও আবেদন করতে পারবেন।
আবেদনের পর ইসি আবেদনকারীদের যাচাই-বাছাইয়ের জন্য জননিরাপত্তা বিভাগে পাঠাবে। যাচাই শেষে উপযুক্ত প্রার্থীদের তালিকা ইসি পাঠাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখান থেকে তাদের ভিসার ব্যবস্থা করা হবে।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয় ইসিকে কোনো আবেদন বাতিল করার ক্ষেত্রে যথাযথ কারণ না জানিয়ে ভিসা প্রত্যাখ্যান করতে পারবে না। চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের কাছেই থাকবে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, গত তিনটি নির্বাচনে যেসব বিদেশি পর্যবেক্ষক ‘পক্ষপাতদুষ্ট’ ছিল, তাদের ‘অনুমোদন দেওয়া হবে না’।
সিইসির ভাষায়, ‘যেসব পর্যবেক্ষক গত তিনটি নির্বাচনে খুব সুন্দর নির্বাচন হয়েছে বলে সার্টিফিকেট দিয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলেছে, তাদের কোনো মতেই না। আমরা দেখে শুনেই নেব। যারা অভিজ্ঞ, ডিফেন্ডেবল, রিলায়েবল এবং বিভিন্ন দেশে নির্বাচন অবজার্ভ করেছে তাদের নেব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)