ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুদ্ধ আসন্ন, নতুন বার্তা ইরানের
ইসরায়েলের সঙ্গে যেকোনো মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে এবং সে যুদ্ধের জন্য ইরান পুরোপুরি প্রস্তুত বলে জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেন, “ইসরায়েল যদি আবারও আগ্রাসন চালায় তাহলে আমরা শুধু জবাব দেব না, প্রয়োজনে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকেও হামলা চালাব।”
বুধবার (২৩ জুলাই) আল জাজিরায় প্রচারিত এক একান্ত সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি। গত মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের ভয়াবহ সংঘাতের পর এটি তার প্রথম টেলিভিশন সাক্ষাৎকার।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “বর্তমান যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে বলে আমরা মনে করি না। আমাদের সেনাবাহিনী যেকোনো পরিস্থিতির জন্য সর্বোচ্চ প্রস্তুত।”
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “আমরা আন্তর্জাতিক আইন মেনেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাব। পারমাণবিক অস্ত্রের পক্ষে আমরা নই। এটি আমাদের রাজনৈতিক, ধর্মীয় ও কৌশলগত অবস্থান।”
যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে। জবাবে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। তবে কাতার বা কাতারবাসীর বিরুদ্ধে কোনো বিদ্বেষ নেই বলে স্পষ্ট করেন তিনি। “ঘাঁটিটি ছিল যুক্তরাষ্ট্রের, যারা আমাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে,” জানান তিনি।
পেজেশকিয়ান দাবি করেন, গত ১৫ জুন তেহরানে জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইসরায়েল তাকে হত্যা করার চেষ্টা করেছিল। হামলায় তিনি সামান্য আহত হন। ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানের নেতৃত্ব ধ্বংস করে দেশকে অস্থিতিশীল করে তোলা। তবে পরিকল্পনাটি ব্যর্থ হয়েছে বলে জানান তিনি।
গত জুনের সংঘাতে ইরানে নিহত হয়েছেন ৯০০ জনের বেশি যাদের অনেকেই সাধারণ নাগরিক। অপরদিকে ইসরায়েলে প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন। যুদ্ধবিরতি কার্যকর হয় ২৪ জুন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, “আমরা কূটনীতিতে বিশ্বাসী। ভবিষ্যৎ আলোচনায় সমতা ও পারস্পরিক সম্মান থাকতে হবে। হুমকি বা একতরফা শর্ত আমরা মেনে নেব না।”
ইরানের পারমাণবিক কর্মসূচি ‘শেষ হয়ে গেছে’ ট্রাম্পের এমন মন্তব্য বিষয়ক প্রশ্নের উত্তরে বলেন, “এটা অলীক ধারণা। আমাদের প্রকৃত শক্তি বিজ্ঞানীদের মেধায়, শুধু স্থাপনায় নয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা