ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ফের এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন
হংকং থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানটির অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন ধরে যায়। সংস্থাটি জানিয়েছে, যাত্রীরা বিমান থেকে নামার সময় ঘটনাটি ঘটে এবং সকল যাত্রী ও ক্রু নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। এই ঘটনায় কেউ হতাহত হননি।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিমানের ফায়ার সিস্টেমে আগুন শনাক্ত হওয়ার সাথে সাথেই এপিইউ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এয়ারবাস এ৩২১ মডেলের বিমানটির ‘কিছু ক্ষতি’ হয়েছে বলে স্বীকার করেছে সংস্থাটি। ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
এই অগ্নিকাণ্ড এমন এক সময়ে ঘটল, যখন এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ভারতজুড়ে ব্যাপক সমালোচনা চলছে। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে এটি এয়ার ইন্ডিয়ার বিমানে ঘটা তৃতীয় দুর্ঘটনা। এর আগে সোমবার দেশটির বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী সংসদে জানান, গত ছয় মাসে পাঁচটি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় এয়ার ইন্ডিয়াকে ৯টি নোটিশ পাঠানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সোমবার কোচি থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছিল, যাতে বিমান ও রানওয়ের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। একই দিনে, দিল্লি থেকে কলকাতাগামী আরেকটি ফ্লাইট উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে প্রযুক্তিগত ত্রুটির কারণে যাত্রা বাতিল করে, যখন বিমানটি ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতিতে ছুটছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক