ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চেলা নদী থেকে বালু উত্তোলনের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া গ্রামের কাছে আন্তর্জাতিক সীমানা পিলার পেরিয়ে ভারতীয় অংশে ঢুকে বালু তোলার সময় তাদের আটক করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসীর তথ্য মতে, সন্ধ্যায় ওই দুই শ্রমিক নদীর ভারতীয় অংশ থেকে বালু উত্তোলন করছিল। এ সময় বিএসএফ এসে তাদের ধরে নিয়ে যায়। বর্তমানে তারা ভারতের চেলা বিএসএফ ক্যাম্পে রয়েছে বলে জানা গেছে।
দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাটি শুনেছেন তবে আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। তিনি আরও জানান, ঘটনাস্থলটি সিলেট ৪৮ বিজিবির আওতাধীন।
এ বিষয়ে সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, চোরাইভাবে বালু তোলার সময় দুই শ্রমিক ভারতের সীমানায় চলে গেলে বিএসএফ তাদের আটক করে। তিনি বলেন, "আমরা পতাকা বৈঠকের আহ্বান করেছি। বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ