ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মুম্বাই
রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান
ভারতের মহারাষ্ট্রে প্রবল বৃষ্টির মধ্যে মুম্বাই বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট।
সোমবার (২১ জুলাই) সকালে কোচি থেকে আসা ওই ফ্লাইটটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছিল। ভারি বৃষ্টির কারণে ভেজা রানওয়েতে নামার সময় বিমানের চাকা ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দুর্ঘটনাটি ভয়াবহ হলেও বিমানের সব যাত্রী ও ক্রু সদস্য অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সবাই নিরাপদে আছেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, তাদের হাতে আসা ছবিতে দেখা গেছে, 'বিমানটির পেছনের অংশে কাচের টুকরো আটকে রয়েছে এবং একটি ইঞ্জিনে স্পষ্ট ক্ষতির চিহ্ন রয়েছে। রানওয়েতেও আংশিক ক্ষয়ক্ষতির খবরও মিলেছে।'
দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটিকে গ্রাউন্ডেড করে কারিগরি পরীক্ষা শুরু হয়েছে।
মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (২১ জুলাই) সকাল ৯টা ২৭ মিনিটে কোচি থেকে আসা ফ্লাইটটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে জরুরি সাড়াদানকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। বিমানে থাকা যাত্রী ও ক্রু সদস্যরা সবাই নিরাপদে আছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, প্রধান রানওয়ে ০৯/২৭-এ আংশিক ক্ষতির খবর মিলেছে। রানওয়ে কার্যক্রম স্বাভাবিক রাখতে সেকেন্ডারি রানওয়ে ১৪/৩২ চালু করা হয়েছে। যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পায় বলেও জানানো হয়।
তবে রানওয়ের আংশিক বন্ধ থাকায় ফ্লাইট সূচিতে কিছুটা বিলম্ব হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে মুম্বাইয়ে টানা ভারি বর্ষণের কারণে শহরজুড়ে জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্ন ঘটেছে। এর প্রভাব বিমান চলাচলেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক