ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
এনসিপির এক পোস্টার ছিঁড়ে সিটি করপোরেশনের ৩ কর্মী বহিষ্কার!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশের পোস্টার ছেঁড়ার অভিযোগে সিলেট সিটি করপোরেশনের দুই শ্রমিক ও এক সুপারভাইজারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টায় সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ এ তথ্য নিশ্চিত করেন।
সাময়িকভাবে বহিষ্কৃতরা হলেন, বর্জ্য ব্যবস্থাপনা শাখার শ্রমিক আখতার ও মোশাররফ এবং ওই শাখার সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৫ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সিলেট নগরীর শাহি ঈদগাহ এলাকায় সাঁটানো একটি পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) দুজন শ্রমিক ও এক সুপারভাইজারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সোমবার সকালে এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
২৫ জুলাইয়ের পদযাত্রা ও সমাবেশ ঘিরে এনসিপির পক্ষ থেকে সিলেটজুড়ে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই ব্যানার, পোস্টার ও ফেস্টুন লাগানো হয়েছে।
এর আগে, রোববার (২০ জুলাই) রাতে নগরীর শাহি ঈদগাহ এলাকায় এক শ্রমিক এনসিপির পোস্টার ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ উঠে। ঘটনার খবর পেয়ে রাতেই শ্রমিক আখতার ও মোশাররফ এবং সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকিকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত