ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
‘তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি’
নিজস্ব প্রতিবেদক: পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মন্ত্রী হিসেবে তিনি দেশের নদীর তীর রক্ষা ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে সর্বোচ্চ নজরদারি করবেন। তিনি মনে করান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে, যা জনগণের দীর্ঘদিনের দাবির সঠিক সমাধান করবে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, প্রকল্পের ধরণ, মান এবং ৬২ কিলোমিটার নদীর পাড়ে বাঁধ নির্মাণে সরাসরি মন্ত্রণালয়ের নজরদারি থাকবে।
মন্ত্রী বলেন, “আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ। বর্ষার সময় প্লাবন ও বন্যার স্রোতে মানুষ বাড়িঘর হারায়, জমি ও ফসল নষ্ট হয়। তাই নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণে দ্রুত কাজ চালানো প্রয়োজন।” তিনি জানান, মজুচৌধুরীরহাট থেকে কমলনগর-রামগতি-বয়ারচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকায় অনেক জায়গায় এখনও বাঁধ না থাকার কারণে মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, “আগের সরকার দুর্নীতি ও প্রকল্প লুটপাটের মাধ্যমে দেশের অর্থ বঞ্চিত করেছে। বর্তমান দেশপ্রেমিক সরকার দুর্নীতিমুক্ত পরিবেশে কাজগুলো দ্রুত সম্পন্ন করার দিকে নজর রাখবে। প্রতিটি প্রকল্পের মান ও অগ্রগতি আমরা সরাসরি পর্যবেক্ষণ করব।”
পরিদর্শনকালে জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি এবং লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমও উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান
- ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী
- এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা