ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
মার্কিন ভিসায় নতুন করে সতর্কবার্তা জারি করল দূতাবাস
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিজের খরচ নিজে চালাতে না পারলে চিরতরে বন্ধ হয়ে যেতে পারে স্বপ্নের দেশটিতে প্রবেশের পথ। বাংলাদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য এমন কঠোর হুঁশিয়ারি দিয়ে নতুন এক বিশেষ নির্দেশিকা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এতে বলা হয়েছে, মার্কিন মুলুকে গিয়ে সেখানকার সরকারি সুযোগ-সুবিধা বা জনকল্যাণমূলক প্রকল্পের ওপর নির্ভরশীল হয়ে পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিলসহ ভবিষ্যতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী অযোগ্যতা ঘোষণা করা হতে পারে।
শনিবার (১৪ মার্চ) প্রকাশিত এক সতর্কবার্তায় দূতাবাস স্পষ্ট করেছে যে, পর্যটন বা অন্য কোনো প্রয়োজনে যুক্তরাষ্ট্রে গিয়ে যারা করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই বিধিনিষেধ কেবল পর্যটকদের জন্য নয়; বরং যারা ব্যবসা, পড়াশোনা, সাংবাদিকতা কিংবা ট্রানজিটে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, সবার জন্যই এটি সমানভাবে প্রযোজ্য হবে।
দূতাবাসের বার্তায় গুরুত্ব দিয়ে বলা হয়েছে, ভ্রমণে যাওয়ার আগেই নিজের যাবতীয় ব্যয়ভার বহনের সক্ষমতা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা চিকিৎসাজনিত জরুরি প্রয়োজনে যারা করদাতাদের অর্থে পরিচালিত বিনামূল্যে সেবা গ্রহণ করবেন, তাদের ভিসা তাৎক্ষণিক বাতিল হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অনেক সময় দর্শনার্থীরা সেখানে গিয়ে স্থানীয় সরকারি স্বাস্থ্যসেবা বা অনুদানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন, যা ওয়াশিংটন এখন থেকে বড় ধরনের অনিয়ম হিসেবে গণ্য করবে।
বর্তমানে যুক্তরাষ্ট্র প্রশাসন এই ধরনের অনিয়ম রোধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণের আবেদন করার সময় আর্থিক সচ্ছলতার যে প্রমাণ দেওয়া হয়, মাঠ পর্যায়ে তার সঠিক প্রতিফলন দেখতে চায় দেশটি। দূতাবাস অনুরোধ করেছে, সকল ভ্রমণকারী যেন তাদের সম্ভাব্য জরুরি খরচসহ সামগ্রিক ভ্রমণের জন্য পর্যাপ্ত তহবিলের প্রস্তুতি নিশ্চিত করে তবেই দেশটিতে প্রবেশ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)