ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জাপানে শাসক জোটে বিপর্যয়: প্রধানমন্ত্রীর পদত্যাগের জল্পনা
জাপানের সংসদের উচ্চকক্ষের নির্বাচনে বুথফেরত জরিপে বড় ধাক্কা খেয়েছে দেশটির শাসক জোট। প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং তাদের জোটসঙ্গী কোমেইতো এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার নির্বাচনের পর প্রাথমিক ফলাফল ও জরিপ অনুযায়ী, এই পরাজয় প্রধানমন্ত্রী ইশিবার জন্য একটি বড় সংকট তৈরি করতে পারে। অনেকেই মনে করছেন, এর ফলে তাঁর পদত্যাগের আশঙ্কা তৈরি হয়েছে।
জাপান টাইমস জানিয়েছে, গত অক্টোবরে নিম্নকক্ষের নির্বাচনেও এলডিপি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল। ইশিবার নেতৃত্বে পরপর দুটি জাতীয় নির্বাচনে শাসক দলের এমন ভরাডুবির শঙ্কা তৈরি হলো।
জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে-এর জরিপ অনুযায়ী, এলডিপি-কোমেইতো জোট ৩২ থেকে ৫৩টি আসন পেতে পারে। সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে তাদের অন্তত ৫০টি আসন প্রয়োজন।
অন্যদিকে, বিরোধী দলগুলোর মধ্যে ডেমোক্রেটিক পার্টি ফর দ্য পিপল (ডিপিপি) এবং সানসেইতো উল্লেখযোগ্যভাবে আসন বাড়িয়েছে। সানসেইতোর আগে মাত্র একটি আসন ছিল, এবার তারা ১০ থেকে ২২টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির বিশেষজ্ঞদের মতে, ক্রমবর্ধমান নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এবং সরকারের দুর্বল নীতির কারণে সাধারণ মানুষ শাসক দলের ওপর ক্ষুব্ধ। জনগণের এই অসন্তোষই বিরোধী দলগুলোর জয়কে সহজ করেছে বলে মনে করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক