ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
মা'রা গেলেন ২০ বছর কোমায় থাকা সৌদি প্রিন্স
সৌদি রাজপরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন মুসাইদ আল সৌদ ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। দীর্ঘ সময় কোমায় থাকার কারণে তিনি ‘স্লিপিং প্রিন্স’ নামে পরিচিত ছিলেন।
২০০৫ সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে কোমায় চলে যান তিনি। এরপর থেকে রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সৌদি রাজপরিবার থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
প্রিন্স আল ওয়ালিদ ছিলেন প্রয়াত কিং খালেদ বিন আবদুল আজিজ আল সৌদের নাতি। তার বাবা প্রিন্স খালেদ বিন মুসাইদ ১৯৮৫ সালে এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান।
প্রিন্স ওয়ালিদের মৃত্যুতে সৌদি রাজপরিবারসহ পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার দাফন রাজধানী রিয়াদের আল উদ কবরস্থানে সম্পন্ন হয়েছে।
যুবরাজের দীর্ঘ কোমা ও মৃত্যু সৌদি আরবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, যেখানে চিকিৎসা ও দুর্ঘটনা নিয়ে সচেতনতা বৃদ্ধির দাবি জানানো হচ্ছে।
সূত্র: গালফ নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- আজকের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জানুন