ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল
ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। শুক্রবার (১৮ জুলাই) পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) এক বিবৃতিতে জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী ২৪ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় মালিকানাধীন কিংবা লিজে নেওয়া কোনো বেসামরিক বা সামরিক উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে পারবে না। ভারতীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিট থেকে শুরু হয়ে নিষেধাজ্ঞাটি ২৪ আগস্ট ভোর ৫টা ১৯ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে।
অন্যদিকে ভারতও পাকিস্তানি উড়োজাহাজের জন্য নিজ দেশের আকাশসীমা বন্ধ রেখেছে। ৩০ এপ্রিল থেকে চালু হওয়া এই নিষেধাজ্ঞা ২৪ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক হামলার পর ভারত এই পদক্ষেপ নেয় যাতে প্রাণ হারিয়েছিলেন ২৬ জন।
পাকিস্তান প্রথমবারের মতো ২৪ এপ্রিল ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা একাধিকবার বাড়ানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত