ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
অন্ত্রের প্রদাহ ও পানিশূন্যতায় ভুগছেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠছেন।
রোববার (২০ জুলাই) তার কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি আগামী তিন দিন চিকিৎসকদের পরামর্শে বাসায় বিশ্রাম নেবেন, তবে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে অসুস্থ বোধ করেন। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষায় তার অন্ত্রের প্রদাহ (গ্যাস্ট্রোএন্টারাইটিস) এবং পানিশূন্যতা ধরা পড়ে। চিকিৎসার অংশ হিসেবে তাকে শিরায় তরল পদার্থ (স্যালাইন) দেওয়া হয়েছে।
কার্যালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, "চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাসায় বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন।"
এর আগেও নেতানিয়াহুর স্বাস্থ্যগত জটিলতা দেখা গেছে। ২০২৩ সালে তার শরীরে একটি পেসমেকার স্থাপন করা হয়েছিল। এছাড়া গত বছরের ডিসেম্বরে মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হওয়ার পর তার প্রোস্টেট অপসারণ করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক