ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
১৫০ বছরের পুরোনো ঐতিহাসিক মসজিদ পুনরায় চালু
আজারবাইজানের আগদাম শহরে দেড় শতাব্দী পুরোনো ঐতিহাসিক জিয়াসলি মসজিদ পুনরুদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও নামাজি ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো মসজিদটি।
শুক্রবার (১৮ জুলাই) পুনর্নির্মিত এই ধর্মীয় স্থাপনাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।
উদ্বোধনের সময় প্রেসিডেন্টের সামনে মসজিদের সংস্কার প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন তার সহকারী আনার আলি আকবরভ। তিনি জানান, মসজিদটির মূল স্থাপত্যশৈলী বজায় রেখেই এটি সংস্কার করা হয়েছে। ২০২২ সালে হেইদার আলিয়েভ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে শুরু হওয়া এই কাজের সময় পুরনো নথি, আর্কাইভ ছবি ও ভিডিওর সহায়তায় প্রাচীন রূপ পুনরুদ্ধারে সর্বোচ্চ যত্ন নেওয়া হয়।
মসজিদের দক্ষিণ পাশের দুটি মিনার পুনর্নির্মাণ করা হয়, ভেতরের সংরক্ষিত সর্পিল সিঁড়ি অক্ষত রেখেই। ঢালু পাথরের স্তম্ভ, ক্ষতিগ্রস্ত গম্বুজ ও মিহরাব পুনর্গঠন করা হয় যথাযথ প্রক্রিয়ায়। বাহ্যিক প্রাচীর পরিষ্কার করতে ব্যবহৃত হয় বিশেষ রাসায়নিক উপাদান, পাশাপাশি আগের নকশা অনুসারে পুরনো পাথর পুনঃস্থাপন করা হয় ফলে মসজিদের মূল ঐতিহাসিক সৌন্দর্য ফিরে আসে।
এই মসজিদকে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এর চারপাশে সহায়ক অবকাঠামোও নির্মাণ করা হয়েছে।
উল্লেখযোগ্য যে, ২০০১ সালে জিয়াসলি মসজিদকে জাতীয় গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্মারক ঘোষণা করেছিল আজারবাইজান সরকার। আজ এটি আগদাম অঞ্চলে ইসলামী পরিচয়ের এক গর্বিত প্রতীক।
১৯ শতকে নির্মিত এই মসজিদটি ডিজাইন করেন প্রখ্যাত স্থপতি কারবালাই সাফিখান কারাবাগি। নির্মাণ কাজ শেষ হয় ১৮৭০ সালের মধ্যে। তবে ১৯৯৩ সালে নাগোর্নো-কারাবাখ যুদ্ধে আগদাম শহর আর্মেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেলে মসজিদটি ব্যবহারবর্জিত হয়ে পড়ে। জানা যায়, সেই সময় এটি অবমাননার শিকার হয় এমনকি সেখানে পশুপালনের মতো কার্যক্রমও চলেছে।
২০২০ সালের দ্বিতীয় কারাবাখ যুদ্ধের পর আজারবাইজান আগদাম পুনরুদ্ধার করলে মসজিদটির সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ২০২২ সালে শুরু হওয়া কাজ শেষ হয় ২০২৪ সালের মাঝামাঝি। পুরো সংস্কার প্রকল্পে ইতিহাস ও স্থাপত্যের নিখুঁত সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)