ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধানের মৃ'ত্যু
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং নাম মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) ৯৭ বছর বয়সে ক্যান্সারজনিত জটিলতায় তার মৃত্যু হয়। একাধিক অঙ্গ বিকল হয়ে তার জীবনাবসান ঘটে।
তার শেষকৃত্য আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ তথ্য মঙ্গলবার (৪ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, কিম ইয়ং নাম আমাদের দল ও দেশের ইতিহাসে অসাধারণ অবদান রেখে যাওয়া প্রজন্মের একজন বিপ্লবী ছিলেন। ৯৭ বছর বয়সে তিনি তার মহৎ জীবন শেষ করেছেন।
নিউজ এজেন্সি জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মঙ্গলবার সকালে কিম ইয়ং নামের মরদেহের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান এবং শোক প্রকাশ করেন।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে উত্তর কোরিয়ার পার্লামেন্টের নেতৃত্বে থাকা কিম ইয়ং নাম ছিলেন দেশটির একজন জ্যেষ্ঠ কূটনীতিক এবং কিম পরিবারের প্রতি অটল আনুগত্যের জন্য পরিচিত রাজনীতিক। গভীর ও জোরালো কণ্ঠে প্রচারণামূলক ভাষণ দেওয়ার জন্য তিনি বিশেষভাবে খ্যাত ছিলেন। প্রায়ই কিম জং উন এবং প্রয়াত পিতা কিম জং ইলের পক্ষ থেকে বিদেশি অতিথিদের স্বাগত জানানোর দায়িত্ব তারই ছিল।
কিম পরিবারে অন্তর্ভুক্ত না হলেও তার কিম পরিবারের প্রতি আনুগত্যই তাকে দুই দশক ধরে নামমাত্র রাষ্ট্রপ্রধান হিসেবে রাখে। ১৯৯৮ থেকে ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত তিনি উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির সভাপতি ছিলেন। যদিও এই পদটি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধানের মর্যাদাসম্পন্ন, বাস্তব ক্ষমতা সবসময় কিম পরিবারই ধরে রেখেছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত