ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
যুক্তরাষ্ট্রকে যে নতুন শর্ত দিলেন খামেনি
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে ওয়াশিংটনকে অবশ্যই ইসরায়েলের প্রতি সমর্থন থেকে সরে আসতে হবে।
এই শর্তের কথা সোমবার (৩ নভেম্বর) জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র স্বভাবগতভাবে আগ্রাসী এবং আত্মসমর্পণ ছাড়া তারা আর কিছুই গ্রহণ করে না। তবে এরপরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের বিষয়টি ইরানের বিবেচনায় আছে। তিনি সুনির্দিষ্টভাবে বলেন, "যদি তারা (ইসরায়েলের) জায়নপন্থিদের সমর্থন দেওয়া বন্ধ করে, মধ্যপ্রাচ্য থেকে তাদের সামরিক ঘাঁটিগুলো প্রত্যাহার করে নেয় এবং এই অঞ্চলের বিভিন্ন ইস্যুতে নাক গলানো বন্ধ করে, তাহলে আমরাও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করব।"
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একসময় কূটনৈতিক সম্পর্ক থাকলেও ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর তা ছিন্ন হয়ে যায়। এরপর থেকে শিয়া মুসলিম অধ্যুষিত এই দেশটির সঙ্গে বিগত দশকগুলোতে বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চলে আসছে, যার মধ্যে গত প্রায় দুই দশক ধরে ইরানের পরমাণু প্রকল্প অন্যতম।
ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র নিয়ে চলতি বছর জুন মাসে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের সংঘাতও হয়েছে, যার ফলে দুই দেশের সম্পর্কের তিক্ততা আরও বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে খামেনির এই শর্ত নতুন করে আলোচনার জন্ম দিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ