ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
১৫০ বার পৃথিবী ধ্বংসের ক্ষমতা আছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশ দুটি প্রকাশ্যে বিষয়টি স্বীকার করছে না বলে দাবি তার। মার্কিন সংবাদমাধ্যম সিএবিএস নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, আমাদের কাছে যথেষ্ট পারমাণবিক অস্ত্র রয়েছে— যা দিয়ে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়া সম্ভব। রাশিয়ারও বিপুল অস্ত্রভান্ডার আছে, আর চীন দ্রুত এগোচ্ছে।
সোমবার (৩ নভেম্বর) এই খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
সিএবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এর উপস্থাপক নোরা ও’ডনেল সাক্ষাৎকারে উল্লেখ করেন, বর্তমানে কেবল উত্তর কোরিয়াই পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। জবাবে ট্রাম্প দাবি করেন, উত্তর কোরিয়া একমাত্র দেশ নয়। রাশিয়া পরীক্ষা চালাচ্ছে, চীনও তা করছে— তবে তারা এসব নিয়ে কিছু বলে না।
কয়েকদিন আগেই ট্রাম্প ৩০ বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া পুনরায় শুরুর নির্দেশ দেন।
ট্রাম্প বলেন, অন্য দেশগুলো যখন পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, তখন আমরাই একমাত্র যারা তা করি না। আমি চাই না যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হয়ে থাকুক যে পরীক্ষা চালায় না।
তার মতে, অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা অযৌক্তিক। আপনি যদি অস্ত্র বানান কিন্তু পরীক্ষা না করেন, তাহলে জানবেন কীভাবে এটি কার্যকর কিনা?।
সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা নিয়েও গর্ব প্রকাশ করেন ট্রাম্প। তার ভাষায়, “আমাদের কাছে বিশাল পারমাণবিক শক্তি আছে— যা কোনো দেশের নেই। রাশিয়া দ্বিতীয় অবস্থানে, আর চীন এখনো অনেক পিছিয়ে। তবে পাঁচ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছাতে পারে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার