ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ফিলিস্তিনি যোদ্ধাদের মৃ’ত্যু’দণ্ড টার্গেটে ইসরায়েলি সংসদ
আন্তর্জাতিক ডেস্ক :ইসরায়েলের সংসদীয় কমিটি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর কর্মীদের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করার একটি বিল প্রস্তাবের অনুমোদন দিয়েছে। বিলটির নাম দেওয়া হয়েছে ‘সন্ত্রাসবাদীদের মৃত্যুদণ্ড’। সোমবার এই বিল উত্থাপন করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভি।
নতুন আইনের অধীনে, যদি কোনো সন্ত্রাসবাদী হত্যার অপরাধ সংঘটিত করে যা জাতিগত বিদ্বেষ বা জনগণের প্রতি ঘৃণায় প্ররোচিত এবং যার উদ্দেশ্য ইসরায়েল রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করা, তবে তাকে বাধ্যতামূলকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আইনটি বিকল্প বা ন্যায়বিচার ছাড়ের অধিকার ছাড়াই কার্যকর হবে। মৃত্যুদণ্ড ধার্য করতে বেশিরভাগ বিচারকের সমর্থন প্রয়োজন হবে, তবে রায় কার্যকর হলে সাজা কমানো যাবে না।
বেন গাভি বলেছেন, এই আইনে কোনও রকম ছাড় দেওয়া হবে না এবং যেকোনও সন্ত্রাসবাদী যারা হত্যার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। জাতীয় নিরাপত্তা কমিটি ইতোমধ্যে দণ্ডবিধির সংশোধনী অনুমোদন করেছে এবং এখন এটি সংসদে প্রথম পাঠের জন্য পাঠানো হবে। ইসরায়েলের হোস্টেজ কোঅর্ডিনেটর গাল হারিশ জানিয়েছেন, তিনি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিলের পক্ষে রয়েছেন।
হামাস তীব্রভাবে এই বিলের নিন্দা জানিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, এটি দুর্বৃত্ত ইহুদিবাদী দখলদারের কুৎসিত ফ্যাসিবাদী উদ্যোগ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। হামাস আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা