ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশিদের জন্য শিলিগুড়ির হোটেল বুকিং ফের চালু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের শিলিগুড়ি শহরের হোটেলগুলোতে বাংলাদেশি নাগরিকদের থাকার ওপর আরোপিত নিষেধাজ্ঞা অবশেষে তুলে নেওয়া হয়েছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
সংস্থাটি জানায়, আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ২০২৪ সালের ৯ ডিসেম্বর প্রথমে বাংলাদেশি পর্যটকদের ওপর সীমিত বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। পরবর্তীতে ভিসা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতিতে ২০২৫ সালের ডিসেম্বরে তা কঠোর হয়ে বাংলাদেশিদের হোটেলে থাকা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়।
সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে শিলিগুড়ির সদস্যভুক্ত সব হোটেলে বাংলাদেশি পর্যটক ও দর্শনার্থীরা স্বাভাবিক নিয়মে কক্ষ বুকিং করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহরজুড়ে বাংলাদেশিদের অবস্থানসংক্রান্ত সব ধরনের নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
সংস্থার ভাষ্য, গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নতুন সরকার গঠনের পর সামগ্রিক পরিস্থিতি পুনর্মূল্যায়ন করা হয়। ওই দিন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের মেয়াদ শেষ হয়—এর পরিপ্রেক্ষিতেও সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
পরিস্থিতি পর্যালোচনার পর অ্যাসোসিয়েশন সদস্য হোটেল মালিকদের মধ্যে আনুষ্ঠানিক ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলাদেশিদের জন্য আবারও বুকিং চালু করার পক্ষে মত দেন।
এছাড়া, দুই দেশের সরকার সীমান্ত পারাপারের বিধিনিষেধ কিছুটা শিথিল করায় পারস্পরিক সদিচ্ছার বিষয়টিকেও এই সিদ্ধান্তের একটি কারণ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।
তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি অ্যাসোসিয়েশন সতর্ক করে বলেছে, ভারতের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে তারা আপসহীন। ভবিষ্যতে দেশের প্রতি অসম্মানজনক বা উসকানিমূলক কোনো ঘটনার পুনরাবৃত্তি হলে প্রয়োজন হলে আবারও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর