ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আমেরিকার সাথে কোনো অন্তর্বর্তীকালীন চুক্তি করবে না ইরান
আন্তর্জাতিক ডেস্ক:ওয়াশিংটনের সাথে কোনো ধরনের সাময়িক বা জোড়াতালির চুক্তিতে যাওয়ার সম্ভাবনা সরাসরি উড়িয়ে দিয়েছে তেহরান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে জানিয়েছেন, আমেরিকার সাথে কোনো 'অন্তর্বর্তীকালীন চুক্তির' খবরের কোনো ভিত্তি নেই। তিনি বলেন, পরমাণু আলোচনাকে ঘিরে নানা গুঞ্জন ছড়ানো অস্বাভাবিক কিছু নয়, তবে তেহরান কোনো অস্থায়ী সমঝোতায় বিশ্বাসী নয়।
বাঘাই কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো সামরিক উস্কানি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র যদি আলোচনার আড়ালে কোনো ধরনের কারসাজি, প্রতারণা বা সংঘাতের পথ বেছে নেয়, তবে ইরান তার দাঁতভাঙা জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, আলোচনার টেবিলেই কেবল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং বাইরে ছড়িয়ে পড়া উড়ো খবরগুলো নিশ্চিত কোনো তথ্য নয়।ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর প্রতি কঠোর বার্তা দিয়ে মুখপাত্র বলেন, এখন থেকে পারস্য উপসাগর ও আশেপাশের অঞ্চলে ইইউ-ভুক্ত ২৭টি দেশের সামরিক উপস্থিতিকে ইরান 'সন্ত্রাসী সত্তা' হিসেবে গণ্য করতে পারে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, পশ্চিমা দেশগুলোর সামরিক উপস্থিতিকে এখন থেকে ভিন্ন দৃষ্টিতে দেখবে তেহরান, যার পরিণতি হতে পারে অত্যন্ত ভয়াবহ। জাতীয় স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসিকেও কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।
মার্কিন কর্মকর্তাদের মন্তব্যের সমালোচনা করে ইসমাইল বাঘাই বলেন, ইরানের রাজনৈতিক ডিকশনারিতে 'নতিস্বীকার' বা 'আত্মসমর্পণ' বলে কোনো শব্দ নেই। গত ৪৭ বছর ধরে সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখাই তাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, ইরান আলোচনার মাধ্যমে কেবল সময়ক্ষেপণ করতে চায় না। আগামী বৃহস্পতিবারের (২৬ ফেব্রুয়ারি) নির্ধারিত আলোচনার জন্য তারা একটি অর্থবহ ফলাফলের প্রত্যাশা নিয়ে প্রস্তুত রয়েছে।
তবে তিনি এটিও পরিষ্কার করেন যে, আলোচনার নামে কোনো একতরফা দাবি ইরানের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা কখনোই ফলপ্রসূ হবে না। সার্বভৌমত্ব রক্ষায় ইরান তার জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেবে না বলেও তিনি সংবাদ সম্মেলনে পুনর্ব্যক্ত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক