ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের হোটেল বুকিংয়ের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
আন্তর্জাতিক ডেস্ক:দীর্ঘ প্রায় ১৫ মাস পর শিলিগুড়ির পর্যটন ও আতিথেয়তা খাতে বড় ধরনের পরিবর্তনের হাওয়া লেগেছে। এখন থেকে বাংলাদেশের নাগরিকরা ভারতের এই সীমান্তবর্তী শহরে আগের মতোই হোটেলে অবস্থান করতে পারবেন। স্থানীয় হোটেল মালিকদের সংগঠন তাদের ওপর থাকা দীর্ঘদিনের যে নিষেধাজ্ঞা ছিল, তা আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ‘গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি জানায়। সংগঠনের এই ঘোষণার ফলে শিলিগুড়ির প্রায় ২৫০টি হোটেলের দরজা এখন থেকে বাংলাদেশি পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত থাকবে। সংগঠনের নেতারা মনে করছেন, দুই দেশের বর্তমান ইতিবাচক কূটনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট পর্যটন ব্যবসার জন্য সহায়ক পরিবেশ তৈরি করেছে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে সংগঠনটি জানায়, বাংলাদেশে গত ১৭ ফেব্রুয়ারি একটি নির্বাচিত সরকার গঠিত হয়েছে এবং সেই শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকারের উপস্থিতি সম্পর্কের নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এছাড়া দুই দেশের সরকারই বর্তমানে সীমান্ত যাতায়াত ও ভিসার জটিলতা কমিয়ে আনায় পর্যটকদের সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, ২০২৪ সালের ৯ ডিসেম্বর আঞ্চলিক উত্তেজনার জেরে এই কড়াকড়ি শুরু হয়েছিল। সংগঠনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ বার্তা সংস্থা এএনআই-কে জানিয়েছিলেন, ভারতের জাতীয় পতাকা অবমাননা এবং কিছু নেতার উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে সেই সময় হোটেল বুকিং বন্ধ রাখা হয়েছিল। তবে এখন পরিস্থিতির গুণগত পরিবর্তন হওয়ায় সেই কঠোর অবস্থান থেকে সরে আসা হয়েছে।
তবে পর্যটকদের জন্য দুয়ার খুললেও জাতীয় মর্যাদার ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছে হোটেল মালিকদের এই সংগঠন। তারা জানিয়েছে, সকল সদস্য হোটেলকে আইনি ও নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে চলতে হবে। কিন্তু ভবিষ্যতে যদি আবারও ভারতের জাতীয় প্রতীক বা দেশের প্রতি কোনো অবমাননাকর ঘটনা ঘটে, তবে তারা আবারও একই ধরণের কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ