ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পারমাণবিক সক্ষমতা বৃদ্ধিই এখন রাশিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার: পুতিন
আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির সমাপ্তি ঘটিয়ে নতুন এক কঠোর রণকৌশলের পথে হাঁটছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর দেশের এখন প্রধান ও এক নম্বর কাজ হলো পারমাণবিক অস্ত্রভাণ্ডারকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তোলা। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার বিপরীতে রাশিয়ার এই অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস দিচ্ছে।
ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিশেষ ভিডিওবার্তায় পুতিন স্পষ্ট করেন যে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পরমাণু শক্তিই রাশিয়ার অস্তিত্বের ঢাল। তিনি বলেন, “রাশিয়ার নিরাপত্তা ও কৌশলগত প্রতিরোধ নিশ্চিত করছে তার পরমাণু অস্ত্র, একই সঙ্গে বিশ্বে শক্তির ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের পারমাণবিক সক্ষমতার উন্নয়ন এখন আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।” পুতিনের এই বক্তব্য এমন এক সময়ে এল যখন দুই পরাশক্তির মধ্যে সর্বশেষ পারমাণবিক চুক্তির মেয়াদও শেষ হয়ে গেছে।
পিতৃভূমির রক্ষক দিবস উপলক্ষে দেওয়া এই ভাষণে পুতিন কেবল পরমাণু অস্ত্রের আধুনিকায়ন নয়, বরং রুশ সেনাবাহিনীর প্রতিটি বিভাগের সক্ষমতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন। তাঁর মতে, নৌবাহিনী ও স্থলবাহিনীর পেশাদারিত্ব বাড়াতে এবং দেশকে সম্ভাব্য যেকোনো হুমকি থেকে নিরাপদ রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। প্রতিটি সামরিক শাখার সামরিক সরঞ্জাম উন্নয়ন তাঁর সরকারের নিয়মিত কাজের অংশ হবে বলেও তিনি জানান।
এই বার্তাটি এমন এক সময়ে প্রকাশিত হয়েছে যখন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ৪ বছর পূর্ণ হতে চলেছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের চতুর্থ বর্ষপূর্তির ঠিক দুই দিন আগে এই কড়া হুঁশিয়ারি দিয়ে বিশ্বকে নিজেদের শক্তিমত্তার জানান দিলেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার এই পারমাণবিক শক্তি বৃদ্ধির ঘোষণা পশ্চিমা দেশগুলোর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক