ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আফগানিস্তানে পাকিস্তানের ব্যাপক বিমান ও ড্রোন হা-ম-লা
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সাম্প্রতিক ধারাবাহিক জঙ্গি হামলার পাল্টা জবাবে আফগানিস্তানের অভ্যন্তরে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।
রোববার (২২ ফেব্রুয়ারি) সীমান্তবর্তী পাক্তিকা ও নানগারহার প্রদেশের বিভিন্ন জঙ্গি আস্তানা লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই ‘নির্ভুল’ অভিযানে পাকিস্তান তালেবান (টিটিপি) ও তাদের সহযোগীদের সাতটি প্রধান আস্তানা ধ্বংস করা হয়েছে। এ ছাড়া সীমান্ত অঞ্চলে সক্রিয় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস-এর একটি সহযোগী সংগঠনকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
পাকিস্তান সরকারের দাবি, গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহতের ঘটনা এবং উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর ও বান্নু জেলায় সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ হামলাগুলোর পরিকল্পনা আফগানিস্তানের মাটিতে হয়েছে—এমন ‘অকাট্য প্রমাণ’ তাদের হাতে রয়েছে। বিশেষ করে বান্নু জেলায় আত্মঘাতী হামলায় একজন লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা সদস্য নিহতের কয়েক ঘণ্টার মধ্যেই এই বিমান হামলা চালানো হলো।
বিবৃতিতে পাকিস্তান অভিযোগ করেছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো যেন পাকিস্তানে হামলা চালাতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে তালেবান সরকারকে বারবার অনুরোধ করা হলেও কাবুল কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। পাকিস্তান শান্তি বজায় রাখতে চায়, তবে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কঠোর অবস্থানে যেতে দ্বিধা করবে না বলেও জানানো হয়।
আফগান একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, পাকতিকা প্রদেশে একটি ধর্মীয় স্কুলে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ছাড়া নানগারহার প্রদেশেও আকাশপথে আক্রমণ করা হয়েছে। তবে এ বিষয়ে আফগানিস্তানের তালেবান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার ফলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা আরও বাড়তে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত