ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতি বাতিল ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বিতর্কিত বৈশ্বিক শুল্ক নীতি বাতিল করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক ঐতিহাসিক রায়ে আদালত জানিয়েছে, জাতীয় জরুরি অবস্থার দোহাই দিয়ে প্রেসিডেন্ট যেভাবে আমদানিকৃত পণ্যের ওপর ব্যাপক হারে শুল্ক বসিয়েছিলেন, তা আইনত বৈধ নয়।
আদালতের এই সিদ্ধান্তের ফলে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের নেওয়া অন্যতম প্রধান ও প্রভাবশালী অর্থনৈতিক পদক্ষেপটি মুখ থুবড়ে পড়ল। এই রায় আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় প্রদান করেন। রায়ে বলা হয়েছে, ১৯৭৭ সালের ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট’ (IEEPA) প্রেসিডেন্টকে এমন কোনো একচ্ছত্র ক্ষমতা দেয় না, যার মাধ্যমে তিনি এককভাবে শুল্ক আরোপ করতে পারেন। বিচারপতি রবার্টস তাঁর পর্যবেক্ষণে বলেন, এমন বড় কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে প্রেসিডেন্টকে অবশ্যই কংগ্রেসের সুনির্দিষ্ট অনুমোদন নিতে হবে, যা ট্রাম্প প্রশাসন করতে ব্যর্থ হয়েছে।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প শুল্ককে তাঁর পররাষ্ট্র ও অর্থনৈতিক নীতির প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছিলেন। তিনি চীন, কানাডা ও মেক্সিকোসহ প্রায় সব দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন, যাকে তিনি ‘লিবারেশন ডে’ ট্যারিফ হিসেবে অভিহিত করেন। এর ফলে বিশ্ববাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয় এবং অনেক দেশের সঙ্গেই যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের অবনতি ঘটে।
পেন-ওয়ার্টন বাজেট মডেলের অর্থনীতিবিদদের তথ্য অনুযায়ী, এই আইনের আওতায় ট্রাম্প প্রশাসন এ পর্যন্ত প্রায় ১৭৫ বিলিয়ন ডলারেরও বেশি শুল্ক সংগ্রহ করেছে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর এখন সেই বিশাল অংকের অর্থ সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দেশগুলোকে ফেরত দিতে হতে পারে, যা মার্কিন অর্থনীতির জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে