ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে আটক ৬
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনের সামনে সন্দেহজনক আচরণ করায় ছয়জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ রয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই ঘটনা ঘটেছে।
সূত্রের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনের এলাকায় তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় নিরাপত্তা বাহিনী তাদের নজরে আনে। প্রথমে দায়িত্বরত নিরাপত্তা সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তারা সরে যেতে অস্বীকার করেন। পরে পুলিশকে অবহিত করা হয় এবং ঘটনাস্থল থেকে তাদের আটক করে গুলশান থানা নিয়ে যাওয়া হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, আটককৃতরা মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার উদ্দেশ্য নিয়ে বাসার সামনে গিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের পেশা ভিক্ষুক।
ওসি আরও বলেন, পরবর্তীতে সন্দেহজনক কিছু পাওয়া না গেলে তাদের পরিবারে হস্তান্তর করা হবে। আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত