ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নি-হ-ত ১২
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও লেবাননে আবারও রক্তক্ষয়ী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পূর্বাঞ্চলের একাধিক স্থানে চালানো এ অভিযানে অন্তত ১২ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
লেবাননের সরকারি বার্তাসংস্থা এনএনএ'র প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার পূর্ব লেবাননের বেকা উপত্যকা ও রিয়াক শহরে বিমান হামলা চালানো হয়। দুই দফা অভিযানে ১২ জন নিহত হন এবং আহত হন অন্তত ৩০ জন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপে আরও কেউ আটকে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে হামলার কথা স্বীকার করেছে। তাদের দাবি, বেকা উপত্যকা ও রিয়াকের নির্দিষ্ট কিছু স্থাপনায় আঘাত হানা হয়েছে, যেগুলো সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করত।
এর কয়েক ঘণ্টা আগেই লেবাননের বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালানো হয়। এতে অন্তত দুইজন নিহত হন। আইডিএফ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে শিবিরটি হামাস-এর একটি গোপন কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছিল, তাই সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে।
উল্লেখ্য, গাজা উপত্যকায় হামাসকে নির্মূলের অভিযানের অংশ হিসেবে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে লেবাননেও সামরিক তৎপরতা শুরু করে ইসরায়েল। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে বিমান ও স্থল অভিযান চলার পর ২০২৫ সালের নভেম্বরে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
তবে চুক্তি সত্ত্বেও হামলা পুরোপুরি থামেনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী, নভেম্বর থেকে এ পর্যন্ত লেবাননে স্থল ও আকাশপথে ১০ হাজারের বেশি হামলা চালানো হয়েছে। এসব হামলায় কমপক্ষে ১০৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৬ জন শিশু ও ২১ জন নারী রয়েছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত