ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নতুন সরকারের সঙ্গে শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ভারত
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে নবগঠিত বিএনপি সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ়, শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ করতে চায় ভারত।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
জয়সওয়াল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এরপর ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা নতুন সরকারের শপথ অনুষ্ঠানে সশরীরে যোগ দেন এবং প্রধানমন্ত্রীর একটি বিশেষ চিঠি হস্তান্তর করেন। ওই চিঠিতে একটি গণতান্ত্রিক, উন্নয়নমুখী এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে ভারতের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, দুই দেশের ঐতিহাসিক বন্ধনের ওপর ভিত্তি করে ভবিষ্যতে বাণিজ্য, কূটনীতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে নয়াদিল্লি। ভারত মনে করে, একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ পুরো অঞ্চলের অগ্রগতির জন্য সহায়ক।
সাপ্তাহিক এই ব্রিফিংয়ে বাংলাদেশ-ভারত ভিসা কার্যক্রম নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছেন রণধীর জয়সওয়াল। তিনি জানান, ভিসা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে পর্যায়ক্রমে নতুন বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবে নয়াদিল্লি।
উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের ভিসা কার্যক্রমে দীর্ঘদিনের স্থবিরতা কাটতে শুরু করেছে। শুক্রবার থেকেই দিল্লিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন। এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানান, বাংলাদেশিদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া খুব শিগগিরই ‘স্বাভাবিক পর্যায়ে’ ফিরে আসবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারতের এই ইতিবাচক অবস্থান ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার সম্পর্কের বরফ গলাতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ