ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ট্রাম্প-রোনালদোর ফুটবল খেলার এআই ভিডিও ভাইরাল
রোনালদোকে মার্কিন মুলুকে ডাকলেন ট্রাম্প
স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে প্রশংসায় ভাসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পর্তুগিজ এই সুপারস্টারকে ‘সর্বকালের সেরা’ ফুটবলার হিসেবে অভিহিত করে ট্রাম্প তাকে দ্রুত যুক্তরাষ্ট্রে যাওয়ার বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে শেয়ার করা একটি ভিডিও বার্তার মাধ্যমেই সিআরসেভেনের প্রতি নিজের এই ভালো লাগার কথা প্রকাশ করেন ট্রাম্প।
ভিডিওতে ট্রাম্পকে সরাসরি রোনালদোর উদ্দেশে বলতে শোনা যায়, ‘রোনালদো, তুমি সর্বকালের সেরা (খেলোয়াড়)। আমরা তোমাকে আমেরিকায় চাই। চলে আসো, তোমাকে দ্রুত প্রয়োজন।’ চমকপ্রদ বিষয় হলো, ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে তৈরি একটি ক্লিপও যুক্ত করা হয়েছে। যেখানে দেখা যায়, হোয়াইট হাউজের ওভাল অফিসের ভেতরে ট্রাম্প ও রোনালদো একে অপরের সঙ্গে ফুটবল খেলছেন।
ট্রাম্পের এই আকস্মিক আমন্ত্রণ নিয়ে ফুটবল বিশ্বে নানামুখী গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ সামনে রেখেই ট্রাম্প এই নিমন্ত্রণ জানিয়েছেন। আবার কারও ধারণা, লিওনেল মেসির মতো রোনালদোকেও হয়তো আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) আনতে চাইছেন তিনি। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরে খেলা ৪১ বছর বয়সী এই তারকা এখন পর্যন্ত ৯৬৪টি গোল করেছেন। ১০০০ গোলের জাদুকরি মাইলফলক স্পর্শ করতে তার আর মাত্র ৩৬টি গোল প্রয়োজন।
উল্লেখ্য, গত নভেম্বরেই রোনালদো ও তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ হোয়াইট হাউজে গিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই আনন্দঘন মুহূর্তের ছবি শেয়ার করে রোনালদো লিখেছিলেন, ‘আমি এবং আমার বাগদত্তা জর্জিনাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য ফার্স্ট লেডি এবং আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আমাদের প্রত্যেকেই অর্থবহ কিছু দিতে পারি এবং আমি নতুন প্রজন্মকে উৎসাহিত করার প্রক্রিয়ায় অংশ হতে প্রস্তুত, যারা সাহস, দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করবে।’
আগামী ২০২৬ বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠবারের মতো মাঠে নামবেন রোনালদো। আসরে তার দল পর্তুগাল ‘কে’ গ্রুপে উজবেকিস্তান ও কলম্বিয়ার মুখোমুখি হবে। ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার কথা রয়েছে সিআরসেভেনের দলের। ট্রাম্পের এই বার্তা বিশ্বকাপ বা এমএলএস—যে কারণেই হোক না কেন, তা দুই তারকার উষ্ণ সম্পর্কেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা