ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
কবে কার্যকর হচ্ছে ট্রাম্পের নতুন শুল্ক?
আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ১৫ শতাংশ নতুন শুল্কনীতি নিয়ে বিশ্বজুড়ে বাণিজ্যিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। বড় দেশগুলোর সঙ্গে আগে থেকে বিদ্যমান শুল্ক চুক্তিগুলো কি বাতিল হবে নাকি নতুন হার কার্যকর হবে, তা নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা এখনো না আসায় বিশ্ববাজার এক গভীর ধোঁয়াশায় নিমজ্জিত।
এই অনিশ্চয়তার জেরে যুক্তরাজ্যের বাণিজ্যিক খাতে উদ্বেগ বাড়ছে। ব্রিটিশ চেম্বারস অব কমার্সের নতুন সভাপতি অ্যান্ডি হ্যালডেন বিবিসির সঙ্গে আলাপকালে আশঙ্কা প্রকাশ করে বলেন যে, সরকারি পর্যায় থেকে স্পষ্ট কোনো নির্দেশনা না আসলে আগামীকাল থেকেই এই বাড়তি শুল্ক কার্যকর হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের শুল্ক হার ১০ শতাংশ। যদি এটি ১৫ শতাংশে উন্নীত করা হয়, তবে বৈশ্বিক বাণিজ্যে বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়বে বলে ব্যবসায়ীরা মনে করছেন।
অন্যদিকে জার্মান ব্যবসায়ী সংগঠন বিডিআই ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছে যাতে তারা অতি দ্রুত ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করে। বিডিআই সভাপতি পিটার লিবিঙ্গার জানান যে, এমন সিদ্ধান্ত আটলান্টিক পাড়ের বাণিজ্যে নতুন এক ধরণের অনিশ্চয়তা সৃষ্টি করেছে। তিনি বলেন, “উভয় পক্ষের ব্যবসাপ্রতিষ্ঠান পরিকল্পনা প্রণয়নের জন্য স্থিতিশীল ও নির্ভরযোগ্য পরিবেশ চায়। সংলাপের মাধ্যমেই স্বচ্ছতা ও আস্থা পুনর্গঠন সম্ভব”।
এই বিভ্রান্তির মধ্যেই মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কিছুটা আশ্বাসের সুর দিলেও ধোঁয়াশা পুরোপুরি কাটেনি। তিনি বলেছেন যে, যুক্তরাজ্য, ইইউ বা জাপানের মতো দেশগুলোর সঙ্গে যে সব চুক্তি চূড়ান্ত পর্যায়ে আছে, সেগুলো থেকে সরে আসার কোনো পরিকল্পনা বর্তমান মার্কিন প্রশাসনের নেই। তবে প্রশ্ন রয়েই গেছে—যদি পুরনো চুক্তি বহাল থাকে, তবে নতুন ১৫ শতাংশ শুল্ক ঘোষণা ঠিক কার কার ওপর এবং কীভাবে প্রয়োগ করা হবে?
বাণিজ্য বিশ্লেষকরা এই পুরো পরিস্থিতিকে একটি ‘অগোছালো অবস্থা’ হিসেবে দেখছেন। তাদের আশঙ্কা, শুল্ক নিয়ে এমন অস্পষ্টতা শুধু আমদানি-রপ্তানি ব্যয়ই বাড়াবে না, বরং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এবং মূল্যস্ফীতিতেও বড় আঘাত হানবে। এতে করে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থায় ফাটল ধরতে পারে এবং ট্রান্সআটলান্টিক বাণিজ্যপ্রবাহ মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- জেনে নিন ঈদুল আযহার নামাজের নিয়ম