ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
উত্তেজনার মধ্যেই জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের পরমাণু বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার মধ্যেই কূটনৈতিক পথ খুঁজছে তেহরান ও ওয়াশিংটন। সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে সম্ভাব্য সমঝোতার দিকে এগোতে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা ওমান এই উদ্যোগকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আলোচনাকে ঘিরে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) দেওয়া এক বার্তায় তিনি জানান, আগের দফাগুলো থেকে কিছু 'উৎসাহব্যঞ্জক সংকেত' পাওয়া গেছে এবং উভয় পক্ষের মধ্যে ব্যবহারিক প্রস্তাব বিনিময় হয়েছে। তবে তিনি এটিও স্পষ্ট করেন, ইরান শান্তি ও স্থিতিশীলতার পক্ষে থাকলেও যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এক সাক্ষাৎকারে জানান, তেহরানের ওপর চাপ অব্যাহত রয়েছে এবং ইরান কেন এখনো তাদের পরমাণু কর্মসূচি সীমিত করতে 'নতিস্বীকার' করছে না, তা নিয়ে ট্রাম্প কৌতূহলী।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনীর উপস্থিতি ২০০৩ সালের ইরাক আক্রমণের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ওয়াশিংটনের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, পরমাণু প্রযুক্তি ইরানের জন্য 'মর্যাদা ও গর্বের' বিষয় এবং এটি তাদের বিজ্ঞানীদের দীর্ঘ ত্যাগের ফসল।
তিনি আরও দাবি করেন, ২০১৫ সালের পরমাণু চুক্তির চেয়েও উন্নত কোনো সমঝোতা সম্ভব, যেখানে ইরানের কর্মসূচি শান্তিপূর্ণ থাকার নিশ্চয়তার বিনিময়ে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
তবে বিশ্লেষকদের প্রতিক্রিয়া একরকম নয়। কুইন্সি ইনস্টিটিউটের ট্রিতা পার্সি মনে করেন, ইসরাইলি প্রভাবের কারণে ট্রাম্প প্রশাসন ইরানের সামর্থ্যকে খাটো করে দেখছে এবং অবাস্তব দাবি তুলছে।
অন্যদিকে, ইসরাইল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসে যুক্তরাষ্ট্রের ওপর চাপ অব্যাহত রেখেছে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবারের এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর