ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
তেলেঙ্গানায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ বহু নি’হত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণী রাজ্য তেলেঙ্গানায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। আরও অনেকজন আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার সকালে রাঙ্গা রেড্ডি জেলার চেভেল্লা মণ্ডলের মিরজাগুড়ার কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে, মোটরসাইকেল অতিক্রম করার সময় একটি যাত্রীবাহী বাস পাথরবোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে মোট ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে বাসের যাত্রী ও লরির চালক উভয়েই রয়েছেন। সংঘর্ষের সময় বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য শেভেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে শেভেলা-ভিকারাবাদ রুটে তীব্র যানজটও সৃষ্টি হয়েছে।
রাজেন্দ্রনগরের ডিসিপি যোগেশ গৌতম জানান, দুর্ঘটনার সময় ট্রাকটি ডানদিকের লেনে ছিল। অন্য কোনো গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে কি না তা তদন্তের পর জানা যাবে।
এদিকে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে কর্মকর্তাদের দুর্ঘটনাস্থলে পাঠানোর এবং প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা