ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
সীতাকুণ্ডের ইরা হ'ত্যার বিষয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডের গহীন পাহাড়ে সাত বছরের শিশু জান্নাতুল নাইমা ইরাকে গলাকেটে হত্যার রোমহর্ষক ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। চকলেটের প্রলোভন দেখিয়ে অপহরণের পর ধর্ষণচেষ্টা এবং শেষে নৃশংসভাবে হত্যার অভিযোগে প্রতিবেশী বাবু শেখকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে কুমিরা কাজীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন এক সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘদিনের পারিবারিক শত্রুতার জেরে ইরাকে হত্যার ছক কষেছিলেন বাবু শেখ। অভিযুক্ত বাবুর স্থায়ী বাড়ি গাইবান্ধায় হলেও তিনি সীতাকুণ্ডে ভুক্তভোগী শিশুটির বাড়ির পাশেই ভাড়া থাকতেন। গ্রেফতারের পর বাবু শেখ নিজেই পুলিশের কাছে এই পৈশাচিক হত্যাকাণ্ডের বিবরণ দিয়েছেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে ঘাতক স্বীকার করেছেন যে, গত রোববার সকালে ইরাকে চকলেটের লোভ দেখিয়ে অপহরণ করেন তিনি। এরপর কুমিরা থেকে বাসে চড়ে সীতাকুণ্ড বাসস্ট্যান্ড হয়ে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে যান। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার শুরু করে। এতে ধরা পড়ার ভয়ে বাবু নিজের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে ইরার গলায় সজোরে আঘাত করেন এবং মৃত ভেবে তাকে ঝোপঝাড়ে ফেলে পালিয়ে যান।
ঘটনার পর রক্তাক্ত ইরা কোনোমতে পাহাড় থেকে হামাগুড়ি দিয়ে নিচে নেমে এলে স্থানীয় শ্রমিকরা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেন। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি; সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইরার মৃত্যু হয়।
পুলিশের তদন্ত দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক বাবু শেখকে শনাক্ত করতে সক্ষম হয়। গ্রেফতারের পর আসামির দেওয়া তথ্যানুযায়ী ঘটনাস্থল থেকে রক্তমাখা পোশাকসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগী শিশুর মায়ের করা পূর্বের মামলাটি এখন একটি 'হত্যা মামলায় পরিণত হবে'।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)