ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যেসব ডকুমেন্ট প্রয়োজন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় এবার পাসের হার ৮০.৩৬ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরম পূরণ শুরু হচ্ছে আগামী ৫ মে তথা মঙ্গলবার থেকে- চলবে ১৭ মে পর্যন্ত।
ইতোমধ্যেই প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি আগামী ৫ মে থেকে ১৭ জুন মধ্যে সংগ্রহ করতে হবে। এ জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) গিয়ে Applicant Login অপশনে যেতে হবে। সেখান থেকে Honours Login লিংকে গিয়ে সঠিক Application ID ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে।
১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফরমসহ রেজিস্ট্রেশন ফি বাবদ ১,১৩০/- (এক হাজার একশত ত্রিশ) সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাকিং এর মাধ্যমে অথবা সরাসরি) আগামী ৬ মে থেকে ১৮ মে এর মধ্যে জমা দিতে হবে।কলেজ কর্তৃক ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি আগামী ৬ মে থেকে ১৯ মে এর মধ্যে নিশ্চয়ন করতে হবে।
ভর্তিতে যেসব কাগজ পত্র লাগবে:
অনলাইন আবেদন ফর্ম; ভর্তি পরীক্ষার এডমিট কার্ড; এসএসসি মার্কশীট ও সার্টিফিকেট; এইচএসসি মার্কশীট ও সার্টিফিকেট; এইচএসসি প্রশংসা পত্র; এনআইডি কার্ডের ফটোকপি; এনআইডি কার্ড না থাকলে জন্মনিবন্ধন ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবি ২ থেকে ৩ কপি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল