ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক: দেশের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় শিক্ষাবৃত্তির ঘোষণা দিয়েছে ইবনে সিনা ট্রাস্ট। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে এ বৃত্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী ১৬ মে বিকেল ৫টার মধ্যে আবেদন করতে পারবেন।
জানা গেছে, সরকারি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ, মেডিকেল টেকনোলজি কোর্স এবং অনুমোদিত মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক বা ফাজিল প্রথম বর্ষে নতুন ভর্তি হওয়া নিয়মিত শিক্ষার্থী হতে হবে এবং পারিবারিকভাবে আর্থিকভাবে অস্বচ্ছল হতে হবে
অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল টেকনোলজি কোর্স অথবা অনুমোদিত মাদ্রাসার শিক্ষার্থী হতে হবে
এসএসসি/দাখিল অথবা এইচএসসি/আলিম বা সমমান পরীক্ষার অন্তত একটিতে জিপিএ ৫ থাকতে হবে
আবেদন পদ্ধতি
আগ্রহীরা নির্ধারিতলিংকে প্রবেশ করে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। পূরণ করা আবেদনপত্র সেক্রেটারি, ইবনে সিনা ট্রাস্ট, বাড়ি# ৪৮, রোড# ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯ ঠিকানায় ডাক বা কুরিয়ারযোগে পাঠাতে হবে।
গুরুত্বপূর্ণ তথ্য
আবেদনের শেষ সময়: ১৬ মে ২০২৫, বিকেল ৫টা
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ৪৮১১৫২৭০-২, ৯১০১৯৫০-২, ০১৮০৬৫৬৩৪২৪
শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইবনে সিনা ট্রাস্ট।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত