ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
পাকিস্তান সফরে যাচ্ছে ইউজিসি প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদন: উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে শিগগিরই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে এই দলটি পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষা ও গবেষণা বিষয়ে মতবিনিময় করবে।
মঙ্গলবার (৫ মে) ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের একটি প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই সফরের বিস্তারিত তথ্য জানায়।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। তার সঙ্গে ছিলেন ডেপুটি হাই কমিশনার মুহাম্মদ ওয়াসিফ এবং কাউন্সিলর কামরান দাঙ্গাল।
বৈঠকে হাই কমিশনার ইমরান হায়দার জানান, সফরকালে বাংলাদেশ প্রতিনিধি দল পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঘুরে দেখবে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে শিক্ষা ও গবেষণা খাতে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবে। পাশাপাশি পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের কাঠামোগত পরিবর্তন ও অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণের সুযোগও পাবে তারা।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, এই সফরের মাধ্যমে পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে অর্জিত অভিজ্ঞতা কাছ থেকে জানার সুযোগ তৈরি হবে, যা বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, পাকিস্তান সাম্প্রতিক সময়ে উচ্চশিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
তিনি জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদা করে না দেখে উচ্চশিক্ষার সামগ্রিক উন্নয়নে কাজ করছে। বর্তমানে লক্ষ্য হলো শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণায় উৎকর্ষ অর্জন।
পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার আরও বলেন, চিকিৎসা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, কৃষি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। কিছু বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক মানের উদাহরণ স্থাপন করেছে।
বৈঠকে ইউজিসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। এছাড়া সচিব ড. মো. ফখরুল ইসলাম, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি