ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দেশের ইতিহাসে সেরা নির্বাচন হয়েছে: সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদন: দেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, সামরিক ও বেসামরিক বাহিনীর সমন্বিত প্রচেষ্টার কারণেই এমন সফল নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে, যা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনের আগে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাও বক্তব্য দেন।
সেনাপ্রধান অনুষ্ঠানে বলেন, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। প্রশাসনই মূল দায়িত্ব পালন করেছে, আর সেনাবাহিনী পাশে থেকে সহায়তা করেছে।
তিনি আরও বলেন, একসময় দেশে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল। তবে সেই পরিস্থিতি মোকাবিলা করে দেশকে একটি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, যা একটি বড় অর্জন।
ডিসিদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা দ্রুত পাওয়া যাবে। দুর্যোগ, দুর্ঘটনা বা যে কোনো জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট সেনা ফরমেশনের মাধ্যমে তাৎক্ষণিক সহযোগিতা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত