ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা)-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হলো বৈশাখ উৎসব। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনের উদ্বোধন করেন ডুপডা’র সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) ফ্লোরে আয়োজিত অনুষ্ঠানটি বিকেল থেকেই প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। বিকাল ৪টায় শুরু হয় ঐতিহ্যবাহী বৈশাখী খাওয়া-দাওয়া, যেখানে অংশগ্রহণকারীরা বাঙালির নানা ঐতিহ্যবাহী খাবারের স্বাদ উপভোগ করেন। এরপর বিকেল ৫টা থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন শিল্পকলা একাডেমীর সাবেক পরিচালক আবদুল কাদের তালুকদার। সাংস্কৃতিক পর্বে রেডিও ও টেলিভিশনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। এ পর্বে গান পরিবেশন করেন ইরাবতী মন্ডল, জসিম উদ্দিন কবির, স্বপন কুমার দে, অপরাজিতা অপু, শাহনাজ পাপড়ি এবং এফ. এম. জামাল। পাশাপাশি দম্পতি রেজাউল করিম ও জেসমিন ফেরদৌস মিনি যৌথভাবে কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন।

দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে এক আন্তরিক নৈশভোজের মাধ্যমে। প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে পুরোনো স্মৃতিচারণা ও নতুন সম্পর্কের বন্ধন গড়ে ওঠে।
ডুপডা’র এ উদ্যোগ অংশগ্রহণকারীদের মাঝে বৈশাখের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)