ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
ঢাবিতে গেস্টরুম-গণরুম নির্যাতনের বিচার ও আবাসন সংকট সমাধানের দাবি ছাত্রদলের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অতীতে গেস্টরুম ও গণরুমের মাধ্যমে শিক্ষার্থীদের ওপর চালানো নির্যাতনের বিচার এবং আবাসন সংকট নিরসনের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে রেজিস্ট্রার ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছাত্রদলের ঢাবি শাখার নেতারা।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, অতীতে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গেস্টরুম ও গণরুমের নামে ভিন্নমতের শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো, যার কারণে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়েও আগের প্রশাসনের কাছে একাধিকবার এ বিষয়ে দাবি জানানো হলেও কোনো সমাধান আসেনি। বর্তমান প্রশাসনের কাছে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নাহিদুজ্জামান শিপন অভিযোগ করেন, একটি ছাত্রসংগঠন (ছাত্রশিবির) অতীতে গেস্টরুম ও গণরুম নির্যাতনের সঙ্গে জড়িত থাকলেও এখন তা অস্বীকার করে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে তাদের কাছে প্রমাণ রয়েছে বলেও তিনি দাবি করেন।
আবাসন সংকট প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোপুরি আবাসিক না হওয়ায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের সিট বরাদ্দকে কেন্দ্র করে অতীতে গেস্টরুম ও গণরুম সংস্কৃতি গড়ে ওঠে। তাই প্রথম বর্ষের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে সিট দেওয়ার পাশাপাশি যাদের সিট দেওয়া সম্ভব নয়, তাদের জন্য আবাসনবৃত্তির ব্যবস্থা করার দাবি জানান তিনি।সংবাদ সম্মেলনে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, গেস্টরুম ও গণরুমের নামে অতীতে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালানো হয়েছে, যা তাদের জন্য ভয়াবহ অভিজ্ঞতা তৈরি করেছে। তিনি আশ্বাস দেন, এ ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা জরুরি এবং কোনো সংগঠনের কর্মকাণ্ড যেন সাধারণ শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে বাধা সৃষ্টি না করে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- আজকের নামাজের সময়সূচি
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫