ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নি'হত, দুই ট্রাকে আগুন
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নি'হত হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধের পাশাপাশি ডাম্প ট্রাকে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় একটি দ্রুতগামী ডাম্প ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান আক্কাস আলী খলিফা (৫৫)। তিনি চারঘাট থানাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত মানুষ রাজশাহী-নাটোর মহাসড়কে জড়ো হন। বিক্ষুব্ধ জনতা দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়, এতে যানবাহন দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তারা পুলিশকে ঘটনাস্থলে প্রবেশে বাধা দেয় এবং দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ করে রাখে।
পরে অতিরিক্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আগুন নেভাতে সক্ষম হন।পবা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করেছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)