ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
তিন স্বাস্থ্য প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী, মেয়র ও এমপি
নিজস্ব প্রতিবেদন: স্বাস্থ্য খাতের তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে নতুনভাবে প্রতিমন্ত্রী, একজন মেয়র এবং একজন সংসদ সদস্যকে মনোনীত করা হয়েছে। গত ৩ মে সিনিয়র সহকারী সচিব সুশান্ত কুমার মাহাতো স্বাক্ষরিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। একইভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি করা হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে। অন্যদিকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।
হাসপাতালগুলোর সার্বিক ব্যবস্থাপনা, তদারকি ও কার্যক্রম সমন্বয়ের উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জনপ্রতিনিধিদের সম্পৃক্ততায় হাসপাতাল ব্যবস্থাপনায় জবাবদিহি ও কার্যকারিতা বাড়বে। তবে কিছু মহলের মতে, স্বাস্থ্যসেবার মতো বিশেষায়িত ক্ষেত্রে পেশাদার ব্যবস্থাপনার বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়