ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে জালিয়াতি ও যথাযথ নিরীক্ষায় ব্যর্থতার দায়ে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মোট তিনটি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্ম এবং চারজন অভিজ্ঞ অডিটরকে নির্দিষ্ট মেয়াদের জন্য পুঁজিবাজারে কাজ করা থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত ২৩ এপ্রিল বিএসইসি পৃথক পৃথক আদেশে এই সিদ্ধান্ত জানায়।
মূলত ‘রিং শাইন টেক্সটাইলস লিমিটেড’-এর টানা তিন বছরের আর্থিক প্রতিবেদনে গুরুতর সব অনিয়ম এড়িয়ে যাওয়ায় এই শাস্তি দেওয়া হয়েছে। বিএসইসি’র তদন্তে উঠে এসেছে, কোম্পানিটি আইপিওতে আসার আগে বিনামূল্যে শেয়ার বিতরণ করে এবং যারা শেয়ারের টাকা দেয়নি তাদেরও লভ্যাংশ প্রদান করে। এর মাধ্যমে ভুয়া মূলধন দেখিয়ে ২০১৯ সালে বাজার থেকে ১৫০ কোটি টাকা হাতিয়ে নেয় কোম্পানিটি। এই পুরো জালিয়াতির প্রক্রিয়ায় অডিটররা নিরব থেকে ‘ক্লিন রিপোর্ট’ দিয়েছিলেন।
শাস্তির মুখে যেসব প্রতিষ্ঠানমাহফেল হক অ্যান্ড কো.: ২০১৮ সালের আর্থিক প্রতিবেদনে জালিয়াতি ধরতে না পারায় প্রতিষ্ঠানটিকে ৩ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ফেয়ারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ত্রুটির জন্য আরও ১ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির সাবেক দুই অংশীদার মো. আব্দুস সাত্তার ও মো. আবু কায়সারকে যথাক্রমে ৫ ও ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
আতা খান অ্যান্ড কো.: ২০১৯ সালের প্রতিবেদনে সম্পদ ও মুনাফার তথ্য যাচাই না করেই মতামত প্রদান করায় এই ফার্মটিকে ৩ বছরের জন্য অডিটর প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। এর অংশীদার মাকবুল আহমেদ ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন।
শিরাজ খান বসাক অ্যান্ড কো.: ২০২০ সালের নিরীক্ষায় আন্তর্জাতিক মান (IFRS) অনুসরণ না করায় এই প্রতিষ্ঠানটিকেও ৩ বছরের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। এছাড়া এনগেজমেন্ট পার্টনার রমেন্দ্র নাথ বসাককে ৫ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)