ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
পার্থ হক: জাপান সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে নতুন করে স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে। মেক্সট (MEXT) বৃত্তির আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, কলেজ অব টেকনোলজি (কোসেন) এবং স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রামে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
এটি জাপান সরকারের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (Ministry of Education, Culture, Sports, Science and Technology - MEXT) পরিচালিত একটি মর্যাদাপূর্ণ স্কলারশিপ, যা সংক্ষেপে মেক্সট নামে পরিচিত। ১৯৫৪ সাল থেকে শুরু হওয়া এই বৃত্তির মাধ্যমে এখন পর্যন্ত বিশ্বের প্রায় ১৬০টি দেশের শিক্ষার্থীরা জাপানে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। এটি জাপানের সবচেয়ে সম্মানজনক সরকারি স্কলারশিপগুলোর একটি হিসেবে বিবেচিত। এই প্রোগ্রামের আওতায় ভিসায় ‘Govt. Scholar’ উল্লেখ থাকে। মেক্সট স্কলারশিপের মূল লক্ষ্য শুধু শিক্ষা নয়, বরং আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাধ্যমে জাপান ও অন্যান্য দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে এ স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে ৪০ জন, স্নাতক পর্যায়ে ২৫ জন, কোসেন (কলেজ অব টেকনোলজি) পর্যায়ে ১৫ জন এবং স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রামে ৫ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে।
এই বৃত্তির সুবিধার মধ্যে রয়েছে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, মাসিক ভাতা প্রদান, যাতায়াতের জন্য বিমান ভাড়া, জাপানে পৌঁছানোর পর বাসস্থান সহায়তা এবং বিশ্বমানের শিক্ষা ও গবেষণার সুযোগ।
আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে পূরণকৃত আবেদন ফরম, শিক্ষাগত যোগ্যতার সনদ ও ট্রান্সক্রিপ্ট, সুপারিশপত্র, মেডিকেল সনদ, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি এবং রিসার্চ প্রোগ্রামের ক্ষেত্রে গবেষণা প্রস্তাব (রিসার্চ প্রপোজাল)।
যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামের জন্য জন্ম তারিখ ২ এপ্রিল ১৯৯২ বা তার আগে হতে হবে। স্নাতক, কোসেন ও স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রামের ক্ষেত্রে জন্ম তারিখ ২ এপ্রিল ২০০২ বা তার পরে হতে হবে। নির্ধারিত বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা পূরণ বাধ্যতামূলক। রিসার্চ (মাস্টার্স ও পিএইচডি) প্রোগ্রামের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, আর স্নাতক, কোসেন ও ট্রেনিং প্রোগ্রামের জন্য মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পর্যায়ের যোগ্যতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়েরঅনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে এবং জাপান দূতাবাসের দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত শর্তাবলি সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত