ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাংকিংসে যৌথভাবে শীর্ষে ঢাবি
পার্থ হক: টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিংস ২০২৬-এ শক্ত অবস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এপ্রিলের শেষ দিকে প্রকাশিত এই তালিকায় বিশ্ববিদ্যালয়টি ৩০১-৩৫০ ব্যান্ডে স্থান পেয়েছে।
এ র্যাংকিংয়ে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) একই ব্যান্ডে অবস্থান করছে। অর্থাৎ দেশের উচ্চশিক্ষা খাতে এই দুই প্রতিষ্ঠান শীর্ষ অবস্থানধারীদের মধ্যে রয়েছে।
অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে। একই ব্যান্ডে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও, যা ৩০১-৩৫০ গ্রুপে স্থান পেয়েছে।
এ বছর এশিয়ার ৩৬টি দেশ ও অঞ্চলের মোট ৯২৯টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়নের আওতায় আনা হয়। শিক্ষাদান, গবেষণা, গবেষণা পরিবেশ, জ্ঞান প্রয়োগ এবং আন্তর্জাতিক সংযোগ এই পাঁচটি প্রধান সূচকে ১৮টি মানদণ্ডের ভিত্তিতে র্যাংকিং নির্ধারণ করা হয়েছে।
টাইমস হায়ার এডুকেশনের এই তালিকায় স্থান পাওয়া এনএসইউর ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে, যা বাংলাদেশ ও এশিয়ার উচ্চশিক্ষা অঙ্গনে বিশ্ববিদ্যালয়টির প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা