ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩
সামরিক-বেসামরিক সমন্বয় ছাড়া শক্তিশালী রাষ্ট্র টেকসই নয়: প্রতিরক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদন: সামরিক ও বেসামরিক প্রশাসনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমন্বিত সম্পর্ক ছাড়া শক্তিশালী রাষ্ট্রব্যবস্থা টেকসই হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেন, সিভিল-মিলিটারি সম্পর্কে কোনো ধরনের ফাটল সৃষ্টি হলে রাষ্ট্রের স্থিতিশীলতা বাধাগ্রস্ত হয়।
আজ মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা (ডিসি) উপস্থিত ছিলেন।
সশস্ত্র বাহিনীর তিন প্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ডিসিদের উদ্দেশে বক্তব্যে তিনি জাতীয় নিরাপত্তার বহুমাত্রিক দিক, বর্তমান সরকারের প্রতিরক্ষা নীতি এবং অতীত প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবেলার বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।
সশস্ত্র বাহিনী জনগণের অংশ১৯৭১ সালের স্বাধীনতার প্রেক্ষাপট স্মরণ করে তিনি বলেন, সশস্ত্র বাহিনী জনগণেরই বাহিনী। ঘূর্ণিঝড়, দুর্যোগসহ জাতীয় সংকটে তারা সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে রাজনৈতিক সমাধানের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার প্রক্রিয়ায় সেনাবাহিনীর ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন। কিছু মহল সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করলেও তা সফল হয়নি বলে মন্তব্য করেন তিনি।
নিরাপত্তা ব্যবস্থায় নতুন বাস্তবতাতিনি বলেন, বর্তমান নিরাপত্তা এখন কেবল ভূখণ্ডভিত্তিক নয়; সাইবার হামলা, জলবায়ু পরিবর্তন, মহামারি, তথ্যযুদ্ধ ও অর্থনৈতিক চাপও এর অংশ। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় ‘টোটাল পিপল ওয়ার’ ধারণা পুনরায় কার্যকর করা হচ্ছে বলে জানান তিনি। বিএনসিসি ও আনসার-ভিডিপি সমন্বয়ে একটি নতুন প্রতিরক্ষা কাঠামো গঠনের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
শব্দচয়নে সতর্ক থাকার আহ্বানবিদেশি কিছু পরিভাষা ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সামাজিক বাস্তবতায় কিছু শব্দ প্রয়োগ যথাযথ নয়। দেশের সহনশীল ও সম্প্রীতিপূর্ণ সমাজ কাঠামো বিবেচনায় শব্দ ব্যবহারে সচেতন হওয়া প্রয়োজন।
সৈনিকদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বানসশস্ত্র বাহিনীর সদস্যদের ‘সিটিজেন ইন ইউনিফর্ম’ হিসেবে উল্লেখ করে তিনি তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের অনুরোধ জানান। প্রশাসনিক সহযোগিতা বাড়ালে জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।
দুর্নীতি ও ফ্যাসিবাদ প্রসঙ্গে সতর্কতাবিগত সময়ের প্রশাসনিক চ্যালেঞ্জ ও দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভবিষ্যতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে। নিজের স্বার্থ বা অনিয়মে জড়ালে দায়িত্বে থাকা কঠিন হবে বলেও তিনি সতর্ক করেন।
সবশেষে তিনি সবাইকে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে একটি স্থিতিশীল ও উন্নত রাষ্ট্র গঠনে কাজ করার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাংকিংসে যৌথভাবে শীর্ষে ঢাবি