ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত প্রায় পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর এপ্রিল মাসের বেতন এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
বেতনের প্রস্তাব ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলেও বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর পর্যন্ত তা অনুমোদন পায়নি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই বেতনের প্রস্তাব আইবাসে আপলোড করা হবে। এরপর অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন হয়ে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে অর্থ পাঠানো হবে। সবশেষে সেই টাকা শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
মাউশির এক কর্মকর্তা জানান, আগামী মঙ্গলবারের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে। সে ক্ষেত্রে আগামী সপ্তাহের শেষ দিকে, অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ শিক্ষকরা এপ্রিল মাসের বেতন-ভাতা পেতে পারেন। তবে কোনো কারণে বিলম্ব হলে ১০ বা ১১ মে’র মধ্যে বেতন অ্যাকাউন্টে পৌঁছাবে।
প্রতি মাসেই প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে বেতনের বিল দাখিল করেন। যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্থ ছাড় করা হয়। চূড়ান্ত অনুমোদনের পরই শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদান করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ