ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
স্পেনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্নের ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় স্পেনের ওপর চরম ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর শাস্তিস্বরূপ দেশটির সঙ্গে সকল প্রকার বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া না দেওয়ায় যুক্তরাজ্যেরও কড়া সমালোচনা করেছেন ট্রাম্প।
মঙ্গলবার (৩ মার্চ) জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এই কঠোর হুঁশিয়ারি দেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “স্পেন খুবই খারাপ আচরণ করেছে। আমরা স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেব। আমরা তাদের সঙ্গে আর কোনো কিছু করতে চাই না।” তিনি আরও জানান, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইতিমধ্যে স্পেনের সঙ্গে যাবতীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক কার্যক্রম বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছেন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ওপর হামলার জন্য ইউরোপীয় মিত্রদের সহযোগিতা ও তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছিল ওয়াশিংটন। কিন্তু স্পেন এই আহ্বানে সরাসরি অস্বীকৃতি জানানোয় দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে বড় ধরনের ফাটল ধরল। স্পেনের পাশাপাশি যুক্তরাজ্যও একই ধরনের অবস্থান নেওয়ায় ট্রাম্প তাদের প্রতিও অসন্তোষ প্রকাশ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)